ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান বেতার ডয়চে ভেলে আগামী বুধবার থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নগরীতে এফ এম তরঙ্গে প্রতিদিন দু'বার পরীক্ষামূলক সমপ্রচার শুরু করতে যাচ্ছে।
গতমাসে এ বিষয়ে বাংলাদেশ বেতারের সঙ্গে ডয়চে ভেলের একটি চুক্তি সই হয়েছে।
সোমবার ডয়চে ভেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রতিদিন ঢাকার শ্রোতারা এফএম ৯৭.৬, চট্টগ্রামে ১০৫.৪ এবং সিলেটে ১০৫.০ মেগাহারৎস-এ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা ও রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ডয়চে ভেলে রেডিওর অনুষ্ঠান শুনতে পারবেন।
পরীক্ষামূলক এই সমপ্রচার আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের ৬টি নগরীতে স
bdnews24