ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক গৌতম দাস হত্যাকাণ্ডের যুক্তিতর্ক শুনানি শুরু হয়েছে রোববার।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে রোববার মামলাটির যুক্তিতর্ক শুনানি শুরু হয়। ট্রাইবুনালের বিচারক হৃষিকেশ সাহা এই শুনানি গ্রহণ করে আগামি ১৫ এপ্রিল যুক্তিতর্কের পরবর্তি শুনানির দিন রাখেন।
চলতি মাসে এ মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিচারিক আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. আবু আবদুল্লাহ ভূইয়া।
২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে স্থানীয় সন্ত্রাসীরা ওই পত্রিকার ফরিদপুর কার্যালয়ে খুন করে।
মামলার ১০ আসামি আসিফ ইমতিয়াজ বুলু, কাজী মুরাদ, জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া, তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া, আসিফ ইমরান, আবু তাহের মর্তুজা ওরফে এ্যাপোলো জামিনে রয়েছেন।
মামলাটির আরেক আসামি জাহিদ হেসেন ইতিমধ্যে মারা গেছেন।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, ফরিদপুরের মুজিব সড়কে সংস্কার কাজে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশে ক্ষুদ্ধ হয়ে গৌতমকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের এক মাসের মধ্যে ২০০৬ সালের ১৯ জানুয়ারি মামলাটিতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৬ সালের ১ আগস্ট মামলাটি ফরিদপুর জেলা জজ আদালত থেকে ঢাকার ১ নম্বর দ্্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়।
এর আগে মামলাটি এ আদালতে দুইজন বিচারকের হাত ঘুরে এই বিচারকের হাতে আসে।
মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আসামি পক্ষের আবেদনে হাইকোর্ট ২০০৭ সালের ১৩ নভেম্বর মামলার বিচার স্থগিত করে। এরপর বিষয়টি আপিল বিভাগে যায়। আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের পর চলতি বছর আবার বিচার কাজ শুরু হয়।
গত ৮ মার্চ মামলাটিতে আসামিদের আত
bdnews24