২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হাত ও মস্তকবিহীন লাশ

ঢাকার সাভারে দুই হাত ও মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:55 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

সাভার, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে দুই হাত ও মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে আশুলিয়া থানাধীন ইসলামনগর এলাকার একটি সেফটিক ট্যাঙ্কের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে লাল চাঁনের বাসার তত্ত্বাবধায়ক জামাল বাড়ির সেফটিক ট্যাঙ্কে লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানান। লাশটি কার সেটা এখন পর্যন্ত জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান এসআই মুরাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৯ ঘ.