২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে ছাত্রদলের সাবেক নেতা ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 01:39 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

সাভার, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে ছাত্রদলের সাবেক নেতা ও তার দুই সহযোগীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। রোববার সকালে উপজেলার মজিদপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর একজন কর্মকর্তা। তাদের কাছ থেকে একটি সুটারগান, সাত রাউন্ড গুলি, ৩০০ পুড়িয়া হেরোইন ও হেরোইন বিক্রির ১৭ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌরসভা শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সোহেল (৩২), তার সহযোগী ভুলু মিয়া (৪০) ও উজ্জল হোসেন (৩২)। সোহেল সাভারের মাদক কারবারি মুন্নার সহযোগী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাব-১ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আবুল হোসেন। তিনি বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে মজিদপুর এলাকায় একটি স্যাটেলাইট ক্যাবল সংযোগ দেওয়ার একটি প্রতিষ্ঠান থেকে সোহেল ও তার সহযোগীদের আটক করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাভার থানায় মামলা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩৪ ঘ.