ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানির দাবিতে অবরোধের কারণে রাজধানীর মহাখালী থেকে গুলশান ১ নম্বরমুখী রাস্তায় গাড়ি চলাচল রোববার সকালে পৌনে এক ঘণ্টা বন্ধ ছিলো।
সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা সড়কে অবস্থান নেয়। পুলিশের সঙ্গে আলোচনার পর সোয়া ১১টার দিকে তারা রাস্তা ছাড়লে ওই সড়কে গাড়ি চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (গুলশান অঞ্চল) মো. নূরুল আলম।
একই দাবিতে গত ৬ এপ্রিল ওই সড়ক এক ঘণ্টা অবরোধ করে স্থানীয়রা। ওই সময় ওয়াসা কর্তৃপক্ষ তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ অবরোধকারীদের।
দেড় শতাধিক নারী-পুরুষ হাঁড়ি-পাতিল-কলসী-বালতি নিয়ে মহাখালী-গুলশান সংযোগ সড়কে জলখাবার রেস্তোরাঁর সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
পুলিশ কর্মকর্তা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনার পর তারা অবরোধ প্রত্যাহার করে ওয়াসা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।
অবরোধের কারণে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাখালী থেকে বনানী পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয়।
ঢাকার অধিকাংশ এলাকায়ই বর্তমানে পানি সঙ্কট দেখা দিয়েছে। ওয়াসা বলছে, বিদ্যুৎ সমস্যার কারণে পানি উত্তোলন বিঘি
bdnews24