২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরের লুটপাট-আগুনে 'জড়িত' ৩ জন গ্রেপ্তার

ঢাকার কামরাঙ্গীরচরে লুটপাট করে দোকানে আগুন দেওয়ায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 12:54 PM

Updated : 24 Aug 2022, 08:21 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কামরাঙ্গীরচরে লুটপাট করে দোকানে আগুন দেওয়ায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক বজলুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- কবীর হোসেন (৩০), সুমন (৩৮) ও (৩৮)। শুক্রবার সকালে কামরাঙ্গীরচরের লোহারপুল এলাকায় মাহবুব মার্কেটে লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে একটি মামলাও হয়। পুলিশ কর্মকর্তা বজলুর ওই মামলার তদন্ত কর্মকর্তা। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ৮০/৯০ জনকে আসামি করেন ওই বিপণি বিতানের মালিক মো. মাহবুবুর রহমান। গ্রেপ্তারকৃত তিনজন নাম উল্লেখ করা ১২ জনের কেউ নন। পুলিশ কর্মকর্তা বজলুর বলেন, "এদের নাম (তিনজন) এজাহারে উল্লেখ না থাকলেও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের তালিকায় এদের অন্তর্ভুক্ত করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮৪৫ ঘ.