২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ বদলালে দেশ বদলাবে: আশরাফ

দরপত্র নিয়ে সন্ত্রাসে সরকারি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার কথা দৃশ্যত স্বীকার করে নিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দিন বদলের জন্য এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 12:50 PM

Updated : 24 Aug 2022, 08:21 PM

সিলেট, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্র নিয়ে সন্ত্রাসে সরকারি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার কথা দৃশ্যত স্বীকার করে নিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দিন বদলের জন্য এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে। "আওয়ামী লীগ বদলালে দেশ বদলাবে", মন্তব্য করে তিনি বলেন, ছাত্র রাজনীতির নামে 'গুণ্ডামি' প্রশ্রয় দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সরকারের মুখপাত্র সৈয়দ আশরাফ বলেন, "চাঁদাবাজ ও টেন্ডারবাজদের শক্ত হাতে প্রতিহত করা হবে।" শনিবার সিলেট অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। সদস্য সংগ্রহ অভিযানকে নির্বাচনী প্রচারণার সঙ্গে তুলনা করে তিনি বলেন, প্রতিটি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ অভিযান চালাতে হবে। এ কার্যক্রমে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে হবে। এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারে সর্বোচ্চ সংখ্যক সমর্থন আদায় করতে হবে। স