২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্ট্রো অলিম্পিয়াডে জয়ী ২৪ জন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পঞ্চম অ্যাস্ট্রো অলিম্পিয়াড-২০১০ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় ২৪ জন জয়ী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 04:50 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পঞ্চম অ্যাস্ট্রো অলিম্পিয়াড-২০১০ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় ২৪ জন জয়ী হয়েছে। শুক্রবার রাজধানীর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে চূড়ান্ত পর্বের এ প্রতিযোগিতা হয়। বিভাগীয় প্রতিযোগিতা উত্তীর্ণ ৯৫ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। গত ২ এপ্রিল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়। ২৪ জনের মধ্যে ১৫ জনকে তিনটি দেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অ্যাস্ট্রো ফিজিক্স অলিম্পিয়াড এবং অ্যাস্ট্রোনমি অলিম্পয়াডে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন মিলন। অ্যাস্ট্রো অলিম্পিয়াড প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। সাত বিভাগে প্রায় তিন হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। প্রতিযোগিতায় ১৪ থেকে ১৭ বছর (জুনিয়র গ্র"প) এবং ১৭ থেকে ১৯ বছর (সিনিয়র গ্র"প) বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। চূড়ান্ত পর্বে উভয় গ্র"প থেকে ১২ জন করে জয়ী হয়। জুনিয়র গ্র"পে জয়ী হয়েছে তানভীর করীম, শরীফ মোতাসিফ বিল্লাহ, শাহরিয়ার জাহান, মহসীনুল কবির, মশিউর রহমান, তানভীর হাসান, মহিয়াতা করিম চৌধুরি, শামস নির্ঝর. বৃষ্টি সিকদার, আবরারুল হক, সোয়াদ সাত্তার চৌধুরী এবং শুভাশীষ সরকার। সিনিয়র গ্র"পে মোহাম্মদ শফিউল মুনির, সৈয়দ লামীম আহাদ, রাকাত সামি, নিবিরা জাওয়াদ, নাহিয়ান ইসলাম, মোহাম্মদ শাহরিয়ার রহিম সিদ্দিক, প্রীতম মজুমদার, অর্ক রায়, ফিরোজ চৌধুরী, সুশান্ত দেবনাথ, মুকিদ মোশকায়াত মারজুক এবং মোহাম্মদ মাহবুব আলম মারুফ জয়ী হয়েছে। ঢাকাসহ সাত বিভাগের ৯৫ জন প্রতিযোগী সকাল ১০ থেকে সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নেয়। ১০০ নম্বরের পরীক্ষার বিষয় ছিলো পদার্থ বিজ্ঞান, গণিত, অ্যাস্ট্রো-ফিজিক্স এবং জ্যোতির্বিজ্ঞান। পরীক্ষা শেষে প্রতিযোগীদের মহাকাশ বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেন ভারতীয় অ্যাস্ট্রোফিজিস্ট ও অ্যাস্ট্রো অলিম্পিয়াড দলের সমন্বয়ক অনিকেত সুলে। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক আরশাদ মোমেন, ব্র্যাক ইউনিভার্সিটির মফিজউদ্দিন আহমেদ, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুজন কুমার দেব, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল জানান, জাতীয় পর্যায়ে বিজয়ী ২৪ জনকে তিনমাস বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ১৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। এদের পাঁচজনকে চীনের বেইজিংয়ে চতুর্থ আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড, পাঁচজনকে ইন্দোনেশিয়ায় ষষ্ঠ আন্তর্জাতিক এশিয়া-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এবং পাঁচজনকে ইউক্রেনে আন্তর্জাতিক অ্যাস্ট্রো অলিম্পিয়াডে পাঠানো হবে। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানে শিক্ষার্থীদের উৎসাহী করতে বাংলাদেশে ২০০৭ সাল থেকে অ্যাস্ট্রো অলিম্পিয়াড হচ্ছে। এবারের আয়োজনে সহযোগিতা করে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় ১৯৮৮ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/পিডি/২২৪৩ ঘ.