২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় মুন্নী

মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 03:06 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মেয়রের 'গুণ্ডাবাহিনী' রয়েছে। তিনি যেটা চান সেটা করতে পারেন। এ অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।" মেয়রপন্থী পাঁচ ওয়ার্ড কাউন্সিলর বৃহস্পতিবার বিকেলে তাকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মুন্নী। তবে এ বিষয়ে তিনি থানায় কোন লিখিত অভিযোগ করেননি। তিনি অভিযোগ করেন, মেয়রের পক্ষের লোকজন মামলার সাক্ষীদের নানাভাবে হুমকিও দিচ্ছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলা করেন জালালাবাদ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুন্নী। মুন্নীর অভিযোগ, গত ৬ এপ্রিল জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মঞ্চে বসা মুন্নীকে গালাগালি করেন এবং মঞ্চ থেকে নেমে যেতে বলেন। মেয়র তাকে টানা-হেঁচড়া করেন বলেও কাউন্সিলরের অভিযোগ। মামলার পর বৃহস্পতিবার দুপুরে সিটি মেয়রের বক্তব্যের জন্য নগর ভবনে সাংবাদিকরা অপেক্ষা করলেও তিনি কোন বক্তব্য দেননি। পরে বিকেলে সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে মেয়রের সংবাদ সম্মেলন বলে সাংবাদিকদের ডেকে নেওয়ার পর তাতে কথা বলেন ২৪ জন ওয়ার্ড কাউন্সিলর। ওই কাউন্সিলররা মুন্নীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। কাউন্সিলরদের সংবাদ সম্মেলনের সময় সিটি মেয়র নিজ কক্ষে উপস্থিত ছিলেন। সম্মিলিত নারী সমাজ চট্টগ্রামের ব্যানারে আয়োজিত শুক্রবারের সংবাদ সম্মেলনে আরো দুই কাউন্সিলর রেহেনা বেগম রানু ও রেখা আলম চৌধুরী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন রেহেনা বেগম রানু। লিখিত বক্তব্যে রানু ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে রাজনৈতিক দলের কর্মকাণ্ডে নারীর সম্মানহানি ও নিরাপত্তা বিঘি