ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকা থেকে বৃহস্পতিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম ফারুক ওরফে কানপঁচা ফারুক (২২)।
পুলিশ জানিয়েছে, ফারুকের কোনো নিকটাত্মীয়র সন্ধান তাদের কাছে নেই। তিনি ট-৯/১ মধ্যবাড্ডার বাসিন্দা ছিলেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে মধ্যবাড্ডা নৌকাঘাট এলাকা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ফারুকের লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা।
ফারুকের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১৯৩৫ ঘ.
bdnews24