২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

দুই শিশুর ঝগড়ার জেরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 06:36 PM

Updated : 24 Aug 2022, 08:14 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই শিশুর ঝগড়ার জেরে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ৫০ জন আহত হয়েছে। নাসিরনগর উপজেলার কদমতলী গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- আমেনা খাতুন (৬০), মনির মিয়া (২৮), স্বপ্না বেগম (৩৫), এরশাদ আলী (৩০), রাজ বানু (৩৪), শাহানা বেগম (৩০) ও ইসহাক মিয়া (৩২)। নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই শিশুর ঝগড়া নিয়ে তাদের বাবা ইউনুস মিয়া এবং এনায়েত মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ থানায় মামলা করেনি বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩৫৫ ঘ.