২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম বেতনে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না: সদরুল

সরকারি বিশ্ববিদ্যালয়ের এক মাসের বেতন বেসরকারির এক সপ্তাহের চেয়ে কম হওয়ায় শিক্ষকদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না, বলেছেন সদরুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বিশ্ববিদ্যালয়ের এক মাসের বেতন বেসরকারির এক সপ্তাহের চেয়ে কম হওয়ায় শিক্ষকদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না, বলেছেন সদরুল আমিন। বুধবার বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল। "সারা মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে যা পাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহে এর চেয়ে বেশি পাই," জানিয়ে সদরুল বলেন, "এভাবে মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না।" ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স চালু করে এ সমস্যার সমাধান করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে হলগুলোতে সরকারি দলের ছাত্র সংগঠনের আধিপত্য কমানো দরকার বলেও মত দেন তিনি। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে এ কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের পরিচালক ডা. সরদার এ নাঈম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪৯ ঘ.