ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বুধবার রাজধানীর পাঁচটি স্থানে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়।
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, জাগো ফাউন্ডেশন, বাঁধন (ঢাকা বিশ্ববিদ্যালয়), সালাহউদ্দিন হাসপাতাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এজি ব্রেষ্ট কেয়ার ও সন্ধানী (ঢাকা মেডিকেল কলেজ) যৌথভাবে এ মেলার আয়োজন করে।
মেলার ভেন্যু ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'অপরাজেয় বাংলা'র পাদদেশ, এআইইউবি চত্বর, মহাখালীর মোড়, টিকাটুলির সালাউদ্দিন বিশেষায়িত হাসপাতাল এবং ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রাঙ্গণ।
এবারই প্রথম রাজধানীতে একসঙ্গে পাঁচটি স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে এ মেলায় বিনামূল্যে প্রায় ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।
এর মধ্যে ছিল- রক্তের গ্র"প পরীক্ষা, ওজন ও উচ্চতাসহ বিএমআই নির্ধারণ, রক্তচাপ, রক্তের সুগার পরীক্ষাসহ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা।
শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24