ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনো তরফ থেকে যুদ্ধাপরাধ বিচার ব্যাহত করার চেষ্টা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 'জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক জাতীয় কমিটি'র চতুর্থ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "যে কোনো তরফ থেকে যুদ্ধাপরাধ বিচার ব্যাহত করার উদ্যোগ নেওয়া হতে পারে।"
যুদ্ধাপরাধ বিচারকে ঘিরে সরকার জঙ্গি হামলা ও নাশকতার আশঙ্কা করছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারা রাজনীতি করে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে কার্যক্রম চালাতেই পারে।
"থ্রেট যেটাই থাক না কেন
bdnews24