২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমেদ হত্যা মামলায় নাজিম আবার রিমান্ডে

ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন হত্যাকাণ্ড নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিনকে সাতদিন জিজ্ঞাসাবাদের পর আরো তিনদিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 10:52 AM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন হত্যাকাণ্ড নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিনকে সাতদিন জিজ্ঞাসাবাদের পর আরো তিনদিন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। পুলিশের আবেদনে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রব্বানী বুধবার এ সময় দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ পরিদর্শক রুহুল আমিন চেয়ারম্যান নাজিমকে আরো সাত দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেন। অন্য দিকে এ আবেদনের বিরোধিতা করে নাজিমের জামিন চান তার কৌঁসুলিরা। তবে হাকিম সে আবেদন নাকচ করেন। মামলার অন্য আসামি মোহাম্মদ মইনুলকে জিজ্ঞাসাবাদের জন্যও তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত ৯ ফেব্র"য়ারি রাতে পুরান ঢাকার আলুবাজারে গুলিতে নিহত হন ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন। বিএনপির এ নেতার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয় কেরানীগঞ্জের শুভাড্ড্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৫০ ঘ.