নরসিংদী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় নম্বর ইউনিট মঙ্গলবার বিকালে আবার চালু হয়েছে।
সোমবার দুপুরে গ্রিডের তার ছিড়ে এক আগুন ধরে ২১০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি বন্ধ হয়ে যায়।
ওই সময় অগ্নিদগ্ধ আনাসর সদস্য সোলেইমান (৩০) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে যাওয়া ছয় নম্বর ইউনিটটি মঙ্গলবার বিকালে পুনরায় চালু হয়েছে। যান্ত্রিক ত্র"টির কারণে বন্ধ হওয়া কেন্দ্রের চার নম্বর ইউনিটটি সচল করার চেষ্টা চলছে। শিগরিই তা চালু হবে বলে আশা করা যাচ্ছে।
এই কেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে ২১০ মেগাওয়াটের চার নম্বর ইউনিট এবং ৫৫ মেগাওয়াটের দুই নম্বর ইউনিটে মেরামত কাজ চলছে। ত্র"টির কারণে ওই দুটি ইউনিট বন্ধ রয়েছে।
বাকি চারটি ইউনিটের মধ্যে তিনটির উৎপাদন ক্ষমতা ২১০ মেগাওয়াট করে এবং একটির ক্ষমতা ৫৫ মেগাওয়াট।
বিদ্যুৎ কেন্দ্রটির ছয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ৯৫০ মেগাওয়াট হলেও বর্তমানে উৎপাদন হয় ৮৪৫ মেগাওয়াট।
জাকির হোসেন আরো বলেন, অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের জন্য বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) শাহজালাল ভূইয়াকে আহ্বায়ক এবং উপ-ব্যবস্থাপক শুভাষ চন্দ্র দাস, তিনি নিজে (নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন), নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিককে সদস্য করে চারজনের কমিটি গঠন করা হয়েছে।
তিন দিনের মধ্যে তদন্ত কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার সকালে জ্বালানি সচিব আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পুলিশ সুপারিনটেনডেন্ট ড. আক্কাস আলী ভূইয়া ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন বলেও জাকির হোসেন জানান।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত আনসার সদস্য সোলেইমানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকালে বেলাব উপজেলার বাজনাব গ্রামে লাশ দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৫ ঘ.
bdnews24