ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক সাংবাদিকদের বলেন, ছোটখাট কিছু সমস্যা সারাতে ১ নম্বর ইউনিটটি বন্ধ করা হয়।
তবে কবে নাগাদ এটি আবার চালু করা যাবে তা তিনি বলতে পারেননি।
এই বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে ৩৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি এসটি (স্টিম টারবাইন) ইউনিট প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে। বাকি ছয়টি ইউনিট এখনো সচল আছে বলেও ওই কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৪ ঘ.
bdnews24