২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশু হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 05:16 PM

Updated : 24 Aug 2022, 08:12 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের শিশু হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- জসিম উদ্দিন ওরফে ইকবাল ও পারভিন আক্তার। যাবজ্জীবন সাজা পাওয়া আসামি মো. দুলাল। তারা সবাই পলাতক। ২০০০ সালের ৮ ডিসেম্বর নগরীর বায়েজীদ থানার উত্তর বার্মা কলোনির বাসিন্দা আবদুল মান্নানের পাঁচ বছরের মেয়ে রোজিনাকে আসামিরা শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আলমারিতে পুরে রাখে। পরে তাদের ঘর থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের মা ছফুরা বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ পিপি মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন। তিনি জানান, ২০০৭ সালের ৩০ নভেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল এবং গত বছরের ১৫ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩০৬ ঘ.