ময়মনসিংহ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) মোসলেম উদ্দিনসহ ১৪ জনের বিরুদ্ধে সাত মুক্তিযোদ্ধাকে হত্যাসহ কয়েকটি অভিযোগে মঙ্গলবার মামলা হয়েছে ময়মনসিংহে।
ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফুলবাড়িয়া) দুপুরে মামলা করেন ওই উপজেলার জোরবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন।
বিকাল ৪টায় বিচারক লুৎফর রহমান শিশির মামলাটি আমলে নিয়ে ফুলবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মোসলেমসহ অন্য আসামিদের বিরুদ্ধে লুট ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
মামলায় ১৪ জনের নাম উল্লে
bdnews24