বাগেরহাট, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মোল্লাহাট উপজেলায় নিজ বাড়ির সামনে এক যুবককে কুপিয়ে হতা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ওসি মো. মাসুদ আলম।
নিহত যুবকের নাম- নজরুল ইসলাম টিটু (২৮)। তিনি গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে এবং পেশায় দর্জি ছিলেন।
এ ঘটনায় নজরুলের ছোট ভাই জিয়াউর রহমান বাদি হয়ে একই গ্রামের আসাদ মোল্লাসহ (৪৫) ১২ জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার জয়ডিহি এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করে।
পরিবারের বরাত দিয়ে ওসি মাসুদ সাংবাদিকদের জানান, কুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে নজরুলের ঘাড়ে কোপ দেয় দুর্বৃত্তরা।
তিনি জানান, নজরুলের পরিবার অভিযোগ করেছে প্রতিবেশী এক যুবকের সঙ্গে যৌথভাবে সেচ পাম্পের ব্যবসা করতেন তিনি। এই নিয়ে বেশ কিছুদিন ধরে ওই যুবকের সঙ্গে তার বিরোধ চলছিল।
এ বিরোধের জের ধরে নজরুলকে হত্যা করা হতে পারে বলে তার পরিবার দাবি করছে।
পুলিশ অভিযোগ তদন্ত করে দেখছে বলে ওসি জানান।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে নজরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তার বাবা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র"তার জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/সিআর/এমএসবি/১৬৫১ঘ.
bdnews24