ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কা মারা গেছেন তিন টেম্পোযাত্রী।
আহত হয়েছেন আরো পাঁচজন।
আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে মালিহাতা নামকস্থানে যাত্রীবাহী বাসটি পিছন থেকে টেম্পোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশ।
নিহতরা হলেন- আশুগঞ্জের সিদ্দিক (৫০), দুলাল (৩৫) ও সরাইলের শাহ আলম (২৮)।
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সরোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
সার্জেন্ট জানান, পুলিশ বাসটি আটক করেছে। চালক ও তার সহকারী পালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৬ ঘ.
bdnews24