২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে পানির দাবিতে এলাকাবাসী রাস্তায়

রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় পানির দাবিতে মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 08:21 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় পানির দাবিতে মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। তিতুমীর কলেজের সামনের সড়কে বেলা ১১টায় কয়েকশ' মানুষ অবস্থান নিলে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার দিন ধরে পানির সঙ্কটে থাকার পরে চার শতাধিক মানুষ কলস, হাঁড়ি-পাতিল, বালতি নিয়ে সড়কে অবস্থান নেয়। পরে অবরোধকারীদের কয়েকজন প্রতিনিধি নিয়ে এলাকার ওয়াসা অফিসে কর্মকর্তারা আলোচনায় বসে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসের পর ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জিএনএ/১৪১৪ ঘ.