ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ এপ্রিল 'বিশ্ব স্বাস্থ্য দিবস' উপলক্ষে ঢাকার পাঁচটি স্থানে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে।
জাপান বাংলাদেশ ফ্রেণ্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ), জাগো ফাউন্ডেশন, টিকাটুলির সালাউদ্দিন হাসপাতাল, বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), এজি ব্রেস্ট কেয়ার, সন্ধানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'বাঁধন' যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
আয়োজকদের পক্ষ থেকে জাপান বাংলাদেশ ফ্রেণ্ডশিপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সরদার এ নাঈম সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
এ সময় হাসপাতালের চেয়ারম্যান ডা. জোনাইদ শফিক ও পরিচালক (প্রশাসন) মাহবুবুল আলম বাবু উপস্থিত ছিলেন।
আগামী ৭ এপ্রিল ধানমণ্ডির সাতমসজিদ সড়কে জেবিএফ হাসপাতাল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সকাল ১০টা থেকে ১টা, টিকাটুলির সালাউদ্দিন হাসপাতাল ভবন ও মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর চত্বরে সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং এআইইউবি'র বনানী ক্যাম্পাসে সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মেলা চলবে।
ডা. সরদার এ নাঈম জানান, এ মেলায় বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, বিএমআই নির্ধারণ, রক্তের গ্র"প পরীক্ষা, রক্তের সুগার পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য সেবা পরামর্শ, স্বেচ্ছায় রক্তদান, প্রাথমিক চক্ষু পরীক্ষা, হৃদরোগ পরীক্ষা ক্যাম্প, ইসিপি কাউন্সেলিং, ব্রেস্ট স্ক্রীনিং করা হবে। পাঁচটি মেলা ক্যাম্পে বিশেষজ্ঞদের মধ্যে টেলি-স্বাস্থ্য কনফারেন্স অনুষ্ঠিত হবে।
এছাড়াও সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতা, হাঁটা ও সাইকেল র্যালি, রাস্তার দু'ধারের ময়লা-আবর্জনা পরিস্কার অভিযান ও নগরবাসীর স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হবে।
তিনি জানান, জেবিএফ হাসপাতালে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্প মন্ত্রী দিলীপ বড়
bdnews24