২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ক্যাম্পাস থেকে দুটি বোমা উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পিছন থেকে রোববার দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 10:51 AM

Updated : 24 Aug 2022, 08:10 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পিছন থেকে রোববার দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে। সকাল ১০টার দিকে শহীদ হবিবুর রহমান হলের পিছনে ঘাস কাটার সময় এক ব্যক্তি বোমা দুটি দেখে থানায় খবর দেয় বলে জানিয়েছেন মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোমা দুটি লাল টেপ দিয়ে মোড়ানো। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে এখনো পর্যন্ত মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩০ ঘ.