কুড়িগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে একটি যাত্রীবাহী নৌকা ডুবে দুজন মারা গেছে।
নিখোঁজ রয়েছে আরো দুজন।
শনিবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোলা বাজার থেকে নাইয়ার চর এলাকায় যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায় বলে চিতলমারী থানার ওসি মো. সেলিম জানান।
নিহত দুজন হলেন- জামেনা খাতুন (৭০) ও মাঝি বলরাম (৬৫)।
নিখোঁজরা হলেন- কাঁচকোলার মোখলেছুর রহমান (৭০) ও রাজারহাট এলাকার মতিয়ার রহমান (৪৫)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকার ১২ আরোহীর মধ্যে আটজন সাতঁরে তীরে উঠেন।
পরে নাইয়ার চরের কাছে বলরাম ও জামেনা খাতুনের লাশ পাওয়া যায়।
নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24