জামালপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের একটি ডাকাত দলের প্রধানকে শনিবার দুপুরে জামালপুর থেকে আটক করেছে র্যাব।
নিজামউদ্দিন ওরফে রোকনকে জামালপুর শহরের পাথালিয়া এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ জামালপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসপি আব্দুল ওয়াহাব।
তিনি জানান, নিজাম পাথালিয়ায় তার বোন জামাই মৃত সিদ্দিকুর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের আয়াত উল্লাহ মণ্ডলের ছেলে।
নিজামকে র্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক হত্যা ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
নিজাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানান র্যাব কর্মকর্তা আব্দুল ওয়াহাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24