২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবচরে এক পরিবারের ৬ জনকে কুপিয়ে আহত

মাদারীপুরের শিবচরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে এক পরিবারের ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 08:08 PM

মাদারীপুর, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে এক পরিবারের ছয়জন। জমি নিয়ে বিরোধে শুক্রবার রাতে বাহেরাতলা যাদুয়ার গ্রামের তারা মিয়ার বাড়িতে ওই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- তারা মিয়া (৪৫), তার স্ত্রী নুরনাহার বেগম (৩৮), ছেলে নাছির হোসেন (২৫), ছেলের বউ এপি আক্তার (২০), তারা মিয়ার ছোট ভাই বাবুল হোসেন (৩৫) এবং ছোট ভাইয়ের স্ত্রী সেতারা বেগম (৩৩)। তাদের সবার দেহেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। শিবচর থানার ওসি মো. আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে রাত ৯টার দিকে প্রতিপক্ষ তারা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় তারা মিয়া বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। এতে গ্রামের হবি মাদবর ও লাল মিয়াকে ওই হামলার জন্য অভিযুক্ত করা হয়েছে বলে ওসি জানান। তারা মিয়া আরো অভিযোগ করেন, হামলাকারীরা ১৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণলংকার, দুটি মোবাইল সেটসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.