সিলেট, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের দক্ষিণ সুরমার ভরাউট গ্রামে শুক্রবার বিকালে দু'পক্ষের সংঘর্ষে পঞ্চাশ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ভরাউট গ্রামের ফজলু মিয়া (৩৫) ও আলাল মিয়া (৩৩) নামের দু'জনকে আটক করেছে।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক আবু জাহির ভুঁইয়া বলেন, ভরাউট গ্রামের আশিক মিয়া ও গৌছ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।
শুক্রবার জুমা'র নামাজের পর গ্রামের মসজিদে উভয় পক্ষের কয়েকজন লোকের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে।
প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা ইট পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে তিনি জানান।
আহতদের মধ্যে রয়েছেন- গৌছ মিয়া (৪৩), হাজী তাহির আলী (৫৮), জমসেদ আলী (৪৮), মঈন উদ্দিন (১৯), কামাল উদ্দিন (২৮), রিয়াজ উদ্দিন (২৩), সুনু মিয়া (৪৩), সাহাব উদ্দিন (১৯), হারুন মিয়া (২৪), হেলাল মিয়া (২৩), জালাল মিয়া (১৭), জামাল মিয়া (২৩), নূর আহমদ (১৮), জমির আলী (২০), ফজলু মিয়া (৩৫), ফজর আলী (৪৫), কবির আহমদ (৪৭), জাবির আহমদ (২৮), আলতা মিয়া (৫০), নজরুল মিয়া (৩৫), কামরুল ইসলাম (১৭), শরিফ আলী (৪৫), মনির আলী (৪৮), মকন মিয়া (৩০), পারভেজ মিয়া (৩২) ও আব্দুল খালিক (৪২)।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.
bdnews24