ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন জঙ্গি সংগঠনের কাছে জাল টাকা ও অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে নগরীর মোহাম্মদপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতের নাম মোহাম্মদ সেলিম (৪২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ রেস্তোরাঁ থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার লাখ ৯৭ হাজার জাল টাকা ও ৫০ হাজার জাল রুপি উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেলিমকে হাজির করা হয়।
সেখানে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক সাংবাদিকদের জানান, সেলিমের সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), লস্কর-ই তৈয়্যেবাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সম্পর্ক ছিলো। তারা সেলিমের কাছ থেকে জাল টাকা ও অস্ত্র কিনতো।
সেলিম সাংবাদিকদের জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে
bdnews24