নারায়ণগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের হোতা নবী হোসেন ওরফে সম্রাটকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শহরের চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান জানান।
নবী হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলখি এলাকার যুবরাজের ছেলে। বর্তমানে থাকেন ঢাকার কদমতলী থানার রায়েরবাগ এলাকায়।
তার আরো দুই ভাই সেলিম ও জাকির এই চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে নবী হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।
ওসি সাংবাদিকদের বলেন, এর আগে গ্রেপ্তার ছয় ট্রান্সফরমার চোরের জন্য তদবির করতে এলে নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে নবী হোসেন স্বীকার করেছেন তিনি এই ট্রান্সফরমার চোরচক্রের প্রধান। তিনি ও তার অপর দুই ভাই ৫/৭ বছর ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত।
এ পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ট্রান্সফরমার চুরি করেছেন তারা।
ট্রান্সফরমার চুরি করে তারা কদমতলা এলাকায় একটি যন্ত্রপাতি মেরামতের কারখানায় পৌঁছে দেন।
নবী হোসেন পুলিশকে বলেছেন- ওই কারখানার মালিক সিদ্দিকুর রহমানের সঙ্গে পল্ল
bdnews24