২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার ৩০ জেলেকে অপহরণ

বরগুনার পাথরঘাটা উপজেলার ৩০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 04:30 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

বরগুনা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) বরগুনার পাথরঘাটা উপজেলার ৩০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। বুধবার সন্ধ্যায় বাগেরহাটের মংলা উপজেলার মান্দারবাড়ি এলাকায় সাগরে মাছ ধরার সময় জলদস্যু আব্বাস বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, দস্যুরা জেলেদের ছেড়ে দেওয়ার বিনিময়ে ছয় লাখ টাকা চেয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিপণের টাকা দিয়ে জেলেদের ছাড়িয়ে আনার জন্য তারা ফোনে জানিয়েছে। গোলাম মোস্তফা জানান, সাগরে মাছ ধরার সময় এফবি তরিকুল ও এফবি তারিকুল নামের দুটি ট্রলারে হামলা চালায় দস্যুরা। অপহরণ হওয়া জেলেদের মধ্যে আছেন- ইসমাইল, আবদুস সত্তার, জয়নাল আবেদীন, জহির উদ্দিন, আবুল কালাম, সিদ্দিকুর রহমান, আল আমিন, সাহাবুদ্দিন, জলিল, খলিল রাঢ়ী, জামাল হোসেন, আবদুল হালিম, গোলাম মোস্তফা, মামুন, সহিদুল ইসলাম, জাকির হোসেন, ছান্টু, বাবুল হোসেন ও জাকির। পাথরঘাটা উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তারা শুনেছেন। এলাকাটি মংলার মধ্যে হওয়ায় সেখানকার কোস্টগার্ডকে ঘটনাটি জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.