ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা, গোপালগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জে দুই মহিলাসহ চারজন খুন হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এর মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বেতগাড়ী গ্রামের একটি কলাবাগান থেকে সবুজ খন্দকার (২৭) নামে এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ছাতরা গ্রামের হেলাল খন্দকারের ছেলে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিস্তাইল গ্রামে বুধবার সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে রোজিনা (২৩) নামে অন্তসত্ত্বা এক গৃহবধূকে তার স্বামী হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
নরসিংদীর শীলমান্দী ইউনিয়নের টেকপাড়া গ্রামে বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে হেলেনা বেগম (৪০) নামে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর তীর্থঘাট গ্রামের চর থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ থানার ওসি ফজলুল করিম ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবর রাতে অজ্ঞাত দুর্বত্তৃরা সবুজকে খুন করে ওই কলাবাগানে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে কৃষকরা তার লাশ দেখতে পেলে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় থানায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।
গোপালগঞ্জ: সদর থানার ওসি লিয়াকত আলী খান জানান, বিদেশ যাওয়ার জন্য বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য রোজিনাকে চা দিয়ে আসছিল তার স্বামী মামুন। বুধবার সন্ধ্যায় এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে মামুন পাঁচ মাসের অন্তসত্ত্বা রোজিনার পেটে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই মামুন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে তিনি জানান।
নরসিংদী: সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে আলাউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে হেলেনাকে জবাই করে পালিয়ে যায়।
এলাকাবাসী বৃহস্পতিবার সকালে হেলেনার লাশ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে বলে জানান এসআই আনোয়ার।
মুন্সীগঞ্জ: সিরাজদিখান থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই একদিন আগে ওই যুবককে দুর্বৃত্তরা হত্যা করে লাশ এখানে ফেলে যেতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি অজ্ঞাতনামা এই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। গলা ছাড়াও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের পরনে ছিল কালো ফুল প্যান্ট ও চেক শার্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২০০ ঘ.
bdnews24