২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য 'ডিপেন্ডেন্ট রিলেটিভ' নামের একটি নতুন ক্যাটাগরির ভিসা চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিদ্যমান বিভিন্ন ক্যাটাগরির ভিসার ফি ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য 'ডিপেন্ডেন্ট রিলেটিভ' নামের একটি নতুন ক্যাটাগরির ভিসা চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিদ্যমান বিভিন্ন ক্যাটাগরির ভিসার ফি ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৬ এপ্রিল থেকে সব ভিসার নতুন ওই ফি কার্যকর হবে বলে বৃহস্পতিবার ইউকে বর্ডার এজেন্সির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিপেন্ডেন্ট রিলেটিভ ক্যাটাগরিতে যুক্তরাজ্যে বসবাসকারীরা তাদের বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানিসহ নিকট আত্মীয়দের নিতে পারবে। এক্ষেত্রে প্রত্যেক ভিসার জন্য ফি দিতে হবে ১৬৮০ পাউন্ড। নতুন নিয়মে স্বল্পমেয়াদী ভিসার ফি ৬৭ পাউন্ড থেকে বাড়িয়ে ৬৮ পাউন্ড, স্টুডেন্ট ভিসার ফি ১৪৫ পাউন্ড থেকে ১৯৯ পাউন্ড এবং সেটেলমেন্ট ভিসার ফি ৫৮৫ পাউন্ড থেকে ৬৪৪ পাউন্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১৭৫০ ঘ.