২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই-রাজশাহী রুটে বাস চলছে না

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস ধর্মঘট বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 05:52 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস ধর্মঘট বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চলছে। দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে বুধবার থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বাস চলাচল শুরু করতে জেলা ও পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম শেলী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখন আলোচনার জন্য এসপি'র (পুলিশ সুপার) কাছে যাচ্ছি।" মঙ্গলবার রাতে রাজশাহী বাস টার্মিনালে চাঁপাইনবাবগঞ্জের এক পরিবহন শ্রমিককে মারধর করে রাজশাহীর কয়েকজন শ্রমিক। এর জের ধরে চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনালেও কয়েকজন শ্রমিক রাজশাহীর দুইজন শ্রমিককে মারধর করে। এরপর রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন শ্রমিককে মারধর করে। এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কেএম আলী আজম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমস্যার সমাধানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের সঙ্গেও আলোচনা চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৬ ঘ.