২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুণ্ডু-খালিশপুর সড়কে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 06:29 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

ঝিনাইদহ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুণ্ডু-খালিশপুর সড়কে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- লক্ষ্মীকুণ্ডু গ্রামের মোহম্মদ আলির ছেলে আরিফ হোসেন ( ২২ ) ও এয়াকুব লস্করের ছেলে ইন্তাজ আলি (৪০)। কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক মোনায়েম হোসেন বলেন, আরিফ নতুন মোটরসাইকেল কিনে চালানো শিখছিলেন। ইন্তাজ পিছনে বসা ছিলেন। জয়দিয়া সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা খায়। এতে আরিফ ঘটনাস্থালে এবং ইন্তাজ কোটচাঁদপুর হাসপাতালে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৮ ঘ.