২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় 'পাচারকারী' আটক, শিশু উদ্ধার

সীমান্ত এলাকার গাংনীয়া গ্রাম থেকে বুধবার রাতে পাঁচটি শিশুকে উদ্ধার করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 06:28 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

সাতক্ষীরা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত এলাকার গাংনীয়া গ্রাম থেকে বুধবার রাতে পাঁচটি শিশুকে উদ্ধার করেছে বিডিআর। পাচারকারী সন্দেহে ইউসুফ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি গাংনীয়া গ্রামের বাসিন্দা। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের ভোমরা ফাঁড়ির সুবেদার আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে গ্রামের ইদ্রিস ঢালীর বাড়িতে কয়েকটি শিশুর কান্নার শব্দ পাওয়া গেছে- এমন খবর পেয়ে তারা সেখান থেকে পাঁচটি শিশুকে উদ্ধার করে। এদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে। তাদের বয়স দুই থেকে সাত বছরের মধ্যে। ইউসুফ আলীকে পাচারকারী দলের সদস্য বলে সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুসহ তাকে ভোমরা ক্যাম্পে রাখা হয়েছে বলে তিনি জানান। ইউসুফ আলীর বরাত দিয়ে তিনি জানান, উদ্ধার হওয়া এসব শিশু তাদের বাবা-মা'র সঙ্গে ভারতের দিল্লিতে থাকে। তারা খুলনার খালিশপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩৪০ ঘ.