২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ঝড়ে নিহত ১

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বুধবার রাতে ঘুর্ণিঝড়ে একজন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 05:44 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

সুনামগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বুধবার রাতে ঘুর্ণিঝড়ে একজন নিহত হয়েছেন। আহত হন আরো অন্তত ৫০ জন। এছাড়া ঝড়ে ২০টি গ্রামের প্রায় চার শ' কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। নিহত মালা বিবি (৫০) উপজেলার নরসিংহপুর ইউনিয়নের বালিউড়া গ্রামের এখলাস মিয়ার মেয়ে। আহতদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চমক চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১০টা থেকে উপজেলার অন্তত ২০টি গ্রামের ওপর দিয়ে আধঘণ্টা ধরে এই ঘূর্ণিঝড় বয়ে যায়। ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি বলে ইউএনও জানান। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে- লামাসানিয়া, শরীফপুর, টেবলাই, বালিউড়া, চারগাঁও, ঘিলারচর, কাটাখালী, মান্নারগাঁও, জালালপুর, আমবাড়ি, লক্ষ্মীপুর ও বাংলাবাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৩২ ঘ.