২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুল ও এ্যানিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

একটি মানহানি মামলায় বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ও সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 05:20 PM

Updated : 24 Aug 2022, 08:02 PM

খুলনা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মানহানি মামলায় বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ও সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার কথা প্রচার করায় এ দু'জনের বিরুদ্ধে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। হাকিম মো. বারেকুজ্জামান মামলাটি আমলে নিয়ে আগামী ৩ মে তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, জয়নুল আবদিন ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি। যা সজীব আহমেদ ওয়াজেদ ও তার রাজনৈতিক অনুসারীদের সম্মান ক্ষুন্ন করেছে। ফারুক ও এ্যানি পরস্পর যোগসাজসে এ বক্তব্য দিয়েছেন বলে এজহারে দাবি করা হয়। উল্লেখ্য এই বক্তব্য দেওয়ার পর থেকে চট্টগ্রাম ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ফারুকের বিরুদ্ধে মানহানির মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩১৫ ঘ.