মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে পরীক্ষামূলক ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালুর প্রায় সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রাথমিকভাবে আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে একটি ওয়ার্ডে এ পদ্ধতি প্রয়োগ করতে চায় ইসি।
এজন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণের লক্ষ্যে 'ইভিএম বিধিমালা ২০১০' এর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তা জারি হলে পরীক্ষামূকভাবে ডিসিসির ৪৯ নম্বর ওয়ার্ডে ই-ভোটিং চালু করা যাবে।"
তিনি জানান, মে মাসে অনুষ্ঠেয় ডিসিসি নির্বাচনে ধানমণ্ডির ৪৯ ওয়ার্ডের ভোটার সংখ্যার চাহিদা অনুযায়ী ইভিএম সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ছহুল বলেন, পরীক্ষামূলকভাবে সফল হলে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচনে বড় পরিসরে ব্যবহারের উদ্যোগের পাশাপাশি জাতীয় নির্বাচনের এর ব্যবহারের দিকে নজর দেবে ইসি।
ইভিএম ব্যবহারের লক্ষ্যে গত বছরের শেষ দিকে ইসি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটি চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় ইসি ই-ভোটিংয়ের সব ধরনের কারিগরী সহায়তা পাবে।
বুয়েটের ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক এসএম লুৎফুল কবির ইসির কাছে ই-ভোটিং সংক্রান্ত প্রতিবেদন প্রথম উপস্থাপন করেন ২০০৭ সালে। এরপর গত সেপ্টেম্বরে ডিসিসি নির্বাচনে ই-ভোটিং চালু করার পরিকল্পনা নেয় ইসি।
অধ্যাপক কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটগ্রহণ ব্যবস্থাকে সহজ, দ্রুত ও নির্ভুল করার জন্য ইভিএম ব্যবহার হয়। এতে ভোটগ্রহণ ও গণনায় নিরপেক্ষতা বজায় থাকে।
তিনি জানান, এবার প্রতিটি মেশিনে ১০ হাজার ৮শ' টাকা ব্যয় হচ্ছে। এ পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এখনই শুরু করলে আগামী সংসদ নির্বাচনে তা ব্যবহার করা যাবে এবং তাতে খরচও কম পড়বে।
সংসদ নির্বাচনের জন্য প্রায় দুই লাখ মেশিন প্রয়োজন হবে বলেও তিনি জানান।
সাবেক উপদেষ্টা আকবর আলি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স
bdnews24