২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজার পর পদও গেলো ইউপি চেয়ারম্যানের

দুর্নীতির মামলায় সাজা হওয়ায় বরখাস্ত করা হয়েছে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ৪ নম্বর আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 01:10 PM

Updated : 24 Aug 2022, 08:03 PM

বান্দরবান, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাজা হওয়ায় বরখাস্ত করা হয়েছে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ৪ নম্বর আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানকে। স্থানীয় সরকার বিভাগ থেকে বুধবার তার বরখাস্তের আদেশ এসেছে বলে জানিয়েছেন লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার হাসনাত তারিক। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আখতারী বেগম স্বাক্ষরিত ওই আদেশে ওই ইউনিয়ন পরিষদের এক নির্বাচিত সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সাংবাদিকদের বলেন, এ আদেশ অবিলম্বে বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বন আইনের একটি মামলায় গ্রেপ্তার হন আজম। স