২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-মা-মেয়েকে জখম করা আশরাফ রিমান্ডে

রাজধানীর কলাবাগানে বান্ধবী ও তার বাবা-মাকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার আশরাফ আলীকে তিন দিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2010, 12:41 PM

Updated : 24 Aug 2022, 08:03 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কলাবাগানে বান্ধবী ও তার বাবা-মাকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার আশরাফ আলীকে তিন দিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আবদুল মজিদ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল হক আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চান। শুনানির সময় অভিযুক্তের পক্ষে জামিনের কোনো আবেদন ছিল না। আশরাফ গত ২৭ মার্চ ভোরে কলাবাগান দ্বিতীয় লেনের ৮৯ নম্বর বাড়িতে ছুরি মেরে সহপাঠী ফৌজিয়া ফারিয়া বর্ষা (২২) এবং তার ব্যবসায়ী বাবা আমিনুর রহমান (৫৮) ও মা রোকসানা মমতাজকে (৫৫) আহত করেন। মঙ্গলবার ভোরে গাজীপুর জেলার কালীগঞ্জে মামার শ্বশুরের বাড়ি থেকে আশরাফকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১৮৩৪ ঘ.