২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিল ল্যাব এইডে ভর্তি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল মঙ্গলবার রাতে রাজধানীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 05:23 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল মঙ্গলবার রাতে রাজধানীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসাপাতালের চিফ মিডিয়া কোয়ার্ডিনেটর মেজবাহ য়াযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিল উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও কিডনীর সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জলিল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩১৭ ঘ.