২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

নগরীর নয়াসড়ক মানিকপীর এলাকায় মঙ্গলবার দুপুরে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 01:50 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

সিলেট, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর নয়াসড়ক মানিকপীর এলাকায় মঙ্গলবার দুপুরে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছিনতাইয়ের শিকার গোলাম রব্বানীর উপশহর এলাকায় বিদেশে ছাত্র পাঠানোর পরামর্শক প্রতিষ্ঠান রয়েছে। কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রব্বানী তার এক সহযোগীসহ দুপুর দেড়টার দিকে ইসলামী ব্যাংক আম্বরখানা শাখা থেকে চার লাখ ৯৯ হাজার পাঁচশ' টাকা তুলে রিকশায় করে উপশহরের দিকে যাচ্ছিলেন। নয়াসড়ক মানিকপীর এলাকায় আসার পর দুটি মোটর সাইকেলে করে চারজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৪৫ ঘ.