২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত সংস্থায় এখনো নিয়োগ পাননি কুতুবুর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গঠিত তদন্ত সংস্থার সদস্য কুতুবুর রহমান জানিয়েছেন তিনি এখনো নিয়োগ পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 01:45 PM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গঠিত তদন্ত সংস্থার সদস্য কুতুবুর রহমান জানিয়েছেন তিনি এখনো নিয়োগ পাননি। পুলিশের সাবেক উপমহাপরিদর্শক কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার জানান, এখনো তিনি তদন্ত সংস্থায় তার নিয়োগের কোনো কাগজ পাননি। বিভিন্নজনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি জেনেছেন উল্লেখ করে কুতুবুর বলেন, "তদন্তকারি সংস্থার কারো সঙ্গে তার কথা হয়নি। কেউ তার সঙ্গে যোগাযোগও করেননি।" একাত্তরের মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গত ২৫ মার্চ ট্রাইবুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করে সরকার। সরকারঘোষিত ওই তদন্ত সংস্থার সদস্যদের নামের তালিকায় কুতুবুর রহমানের নাম রয়েছে। তদন্ত সংস্থার সদস্য হওয়ার বিষয়টিতে নিজেকে ভাগ্যবান মনে করেন কুতুবুর রহমান। তিনি বলেন, "এ নিয়ে কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার।" মঙ্গলবার তদন্ত সংস্থার মুক্তিযুদ্ধ জাদুঘরে যাওয়া বিষয়ে কুতুবুর বলেন, "এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাছাড়া কাজ করতে হলে একটি পরিকল্পনার প্রয়োজন রয়েছে।" তিনি বলেন, "কোথায় বসে কাজ করবো, কী করবো