২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

যৌন হয়রানির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 10:36 AM

Updated : 24 Aug 2022, 08:01 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানির অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে। উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মজিদুল হকের বিরুদ্ধে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই কলেজের আট শিক্ষার্থী। জেলা প্রশাসক কেএম আলী আজম সাংবাদিকদের বলেছেন, বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারওয়ার জাহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদকেও অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। । অধ্যক্ষ জানান, কলেজের উপাধ্যক্ষ গোলাম কবীর আট শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনেছেন। এ বিষয়ে মজিদুল হকের বক্তব্য জানার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হয়। তবে কলেজ ও শহরের প্রফেসরপাড়ার তার বাড়িতে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন বলে কলেজ শিক্ষকরা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক সাংবাদিকদের বলেন, এ ধরনের আরেকটি অভিযোগ এলে মজিদুল হককে ২০০৫ সালে কলেজের তৎকালীন অধ্যক্ষ শাহজাহান করীম মৌখিকভাবে সতর্ক করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.