ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "সারাবিশ্ব চায় মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচার হোক। এ ক্ষেত্রে মহাজোট সরকার আন্তর্জাতিক সব সহযোগিতা পাবে।"
তিনি জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যতগুলো দেশ সফর করেছেন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার যত প্রতিনিধি বাংলাদেশ সফরে এসেছেন তাদের সঙ্গে বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি উত্থাপন করা হয়। এক্ষেত্রে তারা সবাই অকুণ্ঠ সমর্থনের কথা জানান।
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সূত্রাপুর ধুপখোলা মাঠে মহানগর ১৪ দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন দীপু মনি।
তিনি আরো বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধকারীরা জাতীয় ও আন্তর্জাতিক কোনো আইনে কখনো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। কিন্তু জেনারেল জিয়া সেই অপরাধীদের লালন-পালন করেছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি দিয়েছে। এখন বিশ্ব চায় মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের সাজা হোক।
"এই বিচার প্রক্রিয়া নস্যাৎ করতে যুদ্ধাপরাধীরা ষড়যন্ত্রে নেমেছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র সর্বা
bdnews24