২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্রলীগের সংঘর্ষ-ভাংচুর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সমর্থকদের সঙ্গে কর্মী আলী মূর্তজা খসরুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকটি কক্ষ ভাংচুর হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির কারণে ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংগঠনের দুই গ্র"পের নেতাদের নিয়ে বৈঠক করেছি। আশা করছি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জাহাঙ্গীর গ্র"পের কর্মী জীবন ও খসরু গ্র"পের সাদ্দামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্র"পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দফায় দফায় সংঘর্ষে দৈনিক দিনকাল ও যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমামুল হাসান আদনান ও মো. মনিরুজ্জামানসহ ৩০ জন আহত হয়। এদের মধ্যে রুপম, রানা ও সাদ্দামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় খসরু গ্র"প নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু হলে ভাংচুর চালায় প্রতিপক্ষে কর্মীরা। তারা প্রভোস্ট কার্যালয়, টিভি রুম, গেমস রুম, সাংবাদিকদের কক্ষসহ প্রায় ২৫টি কক্ষ ভাংচুর করে। পরিস্থিতির অবনতি ঠেকাতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুল আরফিন বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা চালাচ্ছি।" ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহানুল আলম কেরামত সাংবাদিকদের বলেন, অনাকাঙ্খিত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিষয়টি তারা মীমাংসার চেষ্টা করছেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটি ভেঙে দেওয়ার পর আর কোনো কমিটি হয়নি। এ কারণে সংগঠনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে সংগঠনের অনেক কর্মী মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.