২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আরো মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফররত মার্কিন কংগ্রেস সদস্য ডেভিড প্রাইস, জেফ ফর্টানডারি, স্টিফেন লিঞ্চ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এতথ্য জানান। তিনি জানান, শেখ হাসিনা বলেছেন- সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সুষ্পষ্ট। বাংলাদেশে কোনো ধরণের সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। তিনি জানান, বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাতে মার্কিন সরকার যেন আরো বিনিয়োগ করে সেজন্য কংগ্রেস সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী সফররত মার্কিন কংগ্রেস সদস্যদের বলেন, "বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্র ছিলো না। বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে।" আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরো জোরদার হবে বলেও শেখ হাসিনা বৈঠকে আশা প্রকাশ করেন। নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ে কংগ্রেস সদস্যরা তাদের সন্তুষ্টি প্রকাশ এবং নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন বলে সাংবাদিকদের জানান মাহবুবুল। এসময় আরো উপস্থিত ছিলেন