২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী বিদ্রোহের বিচার চলছে

বিডিআর বিদ্রোহের ঘটনায় ফেনীতে স্থাপিত বিশেষ আদালতের দ্বিতীয় দিনের কার্যক্রম সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 04:50 AM

Updated : 24 Aug 2022, 08:00 PM

ফেনী, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ফেনীতে স্থাপিত বিশেষ আদালতের দ্বিতীয় দিনের কার্যক্রম সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আদালতের সভাপতি বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মঈনুল ইসলাম কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪০ জন আসামী মৌখিক ও লিখিত বক্তব্য দেন। রোববার ফেনীর জায়লস্কর ১৯ রাইফেল্স ব্যাটালিয়ন ক্যাম্পে স্থাপিত বিশেষ আদালতে বিডিআর বিদ্রোহের বিচারের তৃতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৪৫ঘ.