ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় সমাবেশে যোগ দিতে সোমবার সকালে চট্টগ্রামের উদ্দেশে সড়ক পথে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া।
বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর লাল দিঘী ময়দানে বিভাগীয় এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।
ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়ার গাড়িবহর সকাল পৌনে ৮ টায় রওনা হয়। গাড়িতে তার সঙ্গে দলের সহসভাপতি সেলিমা রহমান রয়েছেন।
গাড়িবহর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, খালেদা জিয়া ফেনীতে যাত্রাবিরতি না করে চট্টগ্রামের পথে রয়েছেন। ফেনী সার্কিট হাউসে তার যাত্রাবিরতির কথা ছিলো।
বিএনপি ৬ টি বিভাগীয় শহরে যে সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে, এটি তার প্রথম।
২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর খালেদা জিয়ার এটি চট্টগ্রামে প্রথম সমাবেশ।
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রাবাড়ি, চান্দিনা, দাউদকান্দি ও কুমিল
bdnews24